প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি করে কার্ড দেওয়া হবে।
আজ মঙ্গলবার সাতক্ষীরা তুফান কনভেনশান সেন্টারে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় তারেক রহমান এ ঘোষণা দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন, তাদের সাথে নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। কারণ আমরা সবাই বাংলাদেশি।’
তারেক রহমান বলেন, ‘বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেললাইন স্থাপন করা হবে। এ ছাড়া প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি কার্ড প্রদান করা হবে। এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে, তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে।’
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেকার আহমেদের সভাপতিত্ব কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম, ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দীন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আতিকুর রহমান রুমন, রেহেনা আখতার রানু, মাহমুদা হাবিবা, রহমাতুল্লাহ পলাশ, তারিকুল হাসান প্রমুখ।
কর্মশালায় জেলা বিএনপিসহ দলটির উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতা অংশ নেন। একই কর্মশালা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
দিনব্যাপী কর্মশালার শেষ পর্বে বিকেল ৪টায় ভার্চ্যুয়ালি যোগ দেন তারেক রহমান। এ সময় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে ৩১ দফাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন। দলের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে উত্তর দেন তিনি।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে