শেয়ারবাজার লুটপাটকারীদের শাস্তি দিতে হবে: আমির খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিগত সময়ে শেয়ারবাজার লুটপাটকারীদের চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা স্টক মার্কেট লুটপাট করে সাধারণ বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে শাস্তি দিতে হবে। তা না হলে এরাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই কাজ চালিয়ে যাবে।

বুধবার দুপুরে রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের হলরুমে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেয়ার মার্কেটের ওপর সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে স্বাধীন কমিশন গঠনের ওপর জোর দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু।তিনি বলেন, শেয়ার মার্কেটকে ডি রেগুলেশন না করা গেলে সামনে এই সেক্টরের অনেক ঝুঁকি রয়েছে। স্টক মার্কেটে যদি স্বচ্ছতা থাকে তবে সাধারণ মানুষ এতে বিনিয়োগে আস্থা পাবে। সেই সঙ্গে ব্রোকার হাউসগুলো কার্যক্রম শুরু করলে সেখানে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

বিএনপি ক্ষমতায় গেলে স্টক মার্কেটকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগামীতে যদি নির্বাচিত সরকার আসে আর আমরা সেই সুযোগ পাই, তাহলে আমরা পুঁজিবাজারকে ধারণ করব। স্বচ্ছতা ফিরে এলে এখানে বিনিয়োগ করতে আগ্রহী এমন অনেকেই তাকিয়ে আছেন।

আয়োজনের মূল বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ মাহমুদ তিতুমীর বলেন, দেশের অর্থনীতি ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩২২.২ শতাংশ বেশি ঋণাত্মক হতে থাকে। এতে আর্থিক হিসাবের ক্ষত তৈরি হয়েছে।

স্টক মার্কেটে জনগণের মালিকানা, রাজনৈতিক বন্দোবস্ত নির্ধারণ, মধ্যশ্রেণির সুবিধা নিশ্চিতকরণ, সমতাভিত্তিক অর্থনীতি ব্যবস্থা প্রণয়নসহ স্টক মার্কেটকে রাজনৈতিক প্রভাবমুক্তকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় প্রাইভেট সেক্টরে বিনিয়োগ মাত্র ৭ শতাংশ জানিয়ে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকি বলেন, ইন্টেরিম গভর্নমেন্টে (অন্তর্বর্তী সরকার) লংটার্ম বিনিয়োগ সম্ভব নয়। স্টক মার্কেটে গত ১৫ বছরে দীর্ঘমেয়াদি সমস্যার সৃষ্টি হয়েছে। দেড় বছর ধরে পুঁজিবাজার স্থবির। এর পেছনে রাজনৈতিক কারণ ছিল।

তিনি বলেন, পুঁজিবাজারকে বাঁচাতে হলে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটে ফান্ড আনা প্রয়োজন। বর্তমান কমিশনকে আরও বেশি সক্রিয় হওয়ার পাশাপাশি টাস্কফোর্সের ধীরগতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান।

এ সময় অতিথির মধ্যে আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিজিআইসি পরিচালক শাকিল রিজভী চৌধুরী, সিএসই পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, সিএমজেএফ সভাপতি গোলাম সামদানি, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, ডিবিএ সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে