নির্দিষ্ট সময়ে নির্বাচনের কথা বলা কী মহাপাপ: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্দিষ্ট সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা কী মহাপাপ? তাদের (উপদেষ্টা পরিষদ) কথা শুনে মনে হচ্ছে তারা বিভিন্ন মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু কেন?'

রবিবার (২৫ মে) কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা নির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে মানুষকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। একজন উপদেষ্টা (যার বাড়ি কুমিল্লা) তিনি তার জেলার এসপিকে ফোন করে বিএনপির সব কর্মকাণ্ড বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন। তাই বিএনপির পক্ষ থেকে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ দাবি করা হচ্ছে।'

রুহুল কবির রিজভী বলেন, 'পানি সিঞ্চন করে চারাগাছকে মহীরুহে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের নয়। তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে কোনো উপদেষ্টা যদি এসপিকে টেলিফোন করে বলেন, ওখানে বিএনপির লোকজন যারা আছেন তাদের গ্রেপ্তার করবেন, ওরা যেন কোনো অ্যাক্টিভিটিজ করতে না পারে, অন্যান্য কার্যক্রম করতে না পারে, তখন তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠবে না? তারা তো শেখ হাসিনার আমলের পুনরাবৃত্তি করছে।'

এ সময় পরিবেশ, পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন রিজভী।

তিনি বলেন, 'আজকে পরিবেশ উপদেষ্টা তার দায়িত্ব পরিবেশকে সুরক্ষা করা, পরিবেশের উন্নয়ন। আজকে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা কেন দূষিত? কেন আমাদের বিষাক্ত নিঃশ্বাস নিতে হচ্ছে? তিনি দায়িত্ব নেওয়ার পর এমন কোনো উদ্যোগ তিনি দেখাননি, যা পরবর্তী সরকার গ্রহণ করবে।'

সরকার বিএনপির প্রতি বৈরী আচরণ করছে উল্লেখ করে রিজভী বলেন, আজকে সরকার পরিচালনা করছেন যারা তারা নানাভাবে বিভাজন করছেন। প্রশাসনের নানা ক্ষেত্রে তাদের বিতর্কিত ভূমিকা আমরা দেখতে পাচ্ছি।

এমন পরিস্থিতি চলতে থাকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসররা বিএনপিকে দমনের মরিয়া হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, 'খালি নির্বাচন নির্বাচন বললে তো হবে না। সরকারের উপদেষ্টারা কী করছে? তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কোনো অ্যাজেন্ডা নিয়ে কাজ করেন তাহলে জনগণ কখনো সেটা মেনে নেবে না।'

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে কবির অবদান নিয়ে রুহুল কবির রিজভী বলেন, 'শোকে, দুঃখে, আনন্দ, বেদনায় প্রেরণায় উৎস কবি নজরুল। সামনে লড়াই, সংগ্রাম যাই আসুক না কেন প্রতিটি মিছিলে নজরুল আমাদের প্রভাবিত করবে। নজরুল আমাদের মুক্তির দূত, সমস্ত শৃঙ্খল ভেঙে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগান।'

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে