প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এখন আমরা দেখছি বাড়ি বাড়ি তালিম হয়, ধর্মীয় তালিম। ধর্মের লেবাস পড়ে অনেকে রাজনৈতিক তালিম দিচ্ছেন।
তিনি বলেন, ধর্ম তার নিজস্ব স্থানে থাকবে এবং কারও বেহেশত-দোজখ নির্ধারণের মালিক একমাত্র আল্লাহ। তাদের কথায় ভুলবেন না। তারা এ ধরনের কথা বলে মানুষকে সবসময় ভুল বুঝিয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরামপুরে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
কর্মী সভায় তিনি বলেন, যাদের কথা এবং কাজে মিল আছে তাদের কথা শুনবেন। আপনারা বিএনপিকে দীর্ঘদিন ধরে চিনেন। খালেদা জিয়ার মায়েদের জন্য চিকিৎসা, শিক্ষায় অবদান রেখেছেন। আর যারা কোনো কিছু করে নাই, কোনো কিছু করার অভিজ্ঞতা নাই; তাদের কথায় বিশ্বাস করা যায় না।
তিনি বলেন, খালেদা জিয়া তার শাসনামলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে, খাদ্যের বিনিময়ে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা চালু করেছে। যে মানুষটি নারী উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনিই খালেদা জিয়া।
এ সময় কর্মী সভায় জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা শাখার সভাপতি জিনাত আরা, সহ-সভাপতি নাজমা মসির, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটিসহ স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে