সরকার পতনে আবার মাঠে নামবে বিএনপি : ফারুক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের পতনে বিএনপি আবার মাঠে নামবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বাধীনতা অধিকার আন্দোলন এই কর্মসূচির আয়োজন করে।

আওয়ামী লীগ সরকারকে বিশ্বাস করা যায় না মন্তব্য করে তিনি বলেন, এই সরকার মানুষের সেবা করতে জানে না। এই সরকার জানে শুধু লুণ্ঠন করতে, টাকা চুরি করতে, ব্যাংক লুট করতে, শেয়ারবাজার লুট করতে।

জয়নুল বলেন, এই সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করতো, সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করতো, তাহলে ২০১৪ সালে ১৫৪ জন এমপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতো না। ২০১১ সালে দিনের ভোট রাতে করতেন না, আর ২০২৪ সালের ৭ জানুয়ারির ভোটের কথা না-ই বা বললাম। নির্বাচন কমিশন আমার গরিবের দুই হাজার কোটি টাকা খরচ করে যে নির্বাচন উপহার দিয়েছে বাংলাদেশকে—ভাইয়ে ভাইয়ের নির্বাচন, ডামি নির্বাচন, একদলের নির্বাচন; সেই নির্বাচনে (নির্বাচন কমিশনার) উনি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে উনি বলেন, ভোট তো ২৮ শতাংশ হয়েছে। ৫টার সময় কী করে সেই ভোট ৪২ শতাংশ হয়ে যায়? ৩০০ এমপির ভোট হয়, দেশের প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থাকে। হায়রে কপাল! হায়রে দেশে!

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, দাপটে কথা বলেন, লজ্জা হয় না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করব। আর ভেতরে সিন্ডিকেট তৈরি করেন। যে সিন্ডিকেটের টাকায় আপনাদেরও শেয়ার আছে।

বিএনপিকে আওয়ামী লীগ অবহেলা করে কথা বলে উল্লেখ করে জয়নুল বলেন, নিজেরা যে অবহেলিত হচ্ছেন দিন দিন, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে; আমাদের দুর্বল বলবেন না। আমরা সবল আছি, আমরা সৎ আছি, আমরা সততার সঙ্গে অতীতে সরকার পরিচালনা করেছি।

বিএনপি নেতাকর্মীদের কষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মির্জা আব্বাস, মির্জা আলমগীর, আমীর খসরু আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমরা পারছি না। আমরা পারি, জনগণ আমাদের সঙ্গে আছে কিন্তু পারি না রাষ্ট্রীয় যন্ত্রের কারণে।

অচিরেই আপনারা আসবেন, বাংলাদেশে আবার কর্মসূচি আসবে, একদলীয় সরকার পতনের আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে। অক্ষরে অক্ষরে সব কিছু হিসাব নেওয়া হবে। বাংলাদেশ কারও একার নয়, যোগ করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। ছবি: সংগৃহীত

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে