প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আজকের সমাবেশে ছাত্রদল প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহায় দেওয়া হবে না।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়বাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আজকের সমাবেশে ছাত্রদল প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহায় দেওয়া হবে না। ছাত্রদলকে যদি ছোট মনে করেন তাহলে আজকের সমাবেশ দেখে যান। এই ছাত্রদল স্বৈরাচার এরশাদ কে পতন করেছে।
২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনা করে তিনি বলেন, গত ১৫-১৬ বছরে প্রায় পৌনে পাঁচ হাজার জীবন দিয়েছে ছাত্রদল যুবদল বিএনপি নেতাকর্মী ও জনগণ। গত ১৫ বছরে যারা শহীদ হয়েছে গুম হয়েছে এবং গণবোধানে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তারা প্রমাণ করেছে বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে চায়।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি প্রধান উপদেষ্টা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে যে বৈঠক হয়েছে। সেই বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সে সরকার বাংলাদেশ জাতীয়তাবাদীর ভিত্তি করে এগিয়ে যাবে।
ছাত্রদলের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের হাতে তাই আপনাদের ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দিক-নির্দেশনা দেয় সে অনুযায়ী চলতে হবে।
ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সমাবেশে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে