প্রতিবেদক, রাজনীতি ডটকম

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে 'এই সময়' পত্রিকার প্রতিবেদন ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি।
দলের মহাসচিব কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়কে’ সাক্ষাৎকার দিয়েছেন বলে যে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ সত্য নয় বলে বিবৃতি দিয়েছে বিএনপি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু সই করা বিবৃতিতে বলা হয়েছে- ‘‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’’ শিরোনামে গতকাল ওই পত্রিকায় ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে, তা ডাহা মিথ্যা ও মনগড়া। মির্জা ফখরুল ‘এই সময়’ পত্রিকাকে কোনো সাক্ষাৎকার দেননি।’’
বিবৃতি বলা হয়, ‘বিএনপি মহাসচিব কোন বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে।’
বিবৃতি আরও বলা হয়, ‘বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতা কর্মীদের বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি প্রথমবারের মতো আগামী ৪ আগস্ট বৈঠকে বসছে। তবে সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ মৌলিক মতপার্থক্যের কারণে বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্যই থাকছে।
১২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি দেখছি যে, কিছুই বদলায়নি।’
১২ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’
১৬ ঘণ্টা আগে
অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।
১ দিন আগে