প্রতিবেদক, রাজনীতি ডটকম

আশুলিয়ায় গুলি করে শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যা, গুলিবর্ষণ ও নির্যাতন বন্ধ করে অর্থবহ সংলাপের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে সিপিবি। সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ আহ্বান জানান।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের শোষণ-নির্যাতন করা হয়েছে। ট্রেড ইউনিয়ন অধিকার না দিয়ে গণতন্ত্রের চর্চা করতে দেওয়া হয়নি।
অনেকগুলো কারখানায় বকেয়া বেতন না দিয়ে উপরন্তু অতীতের ন্যায় দমন-পীড়ন চালিয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করা হয়েছে। আইন ভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন, এমনকি গুলিবর্ষণ করে শিল্প সম্পর্ক বিনষ্ট করে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকটাপন্ন করা হচ্ছে। এমতাবস্থায় শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অর্থবহ সংলাপ বিশেষ করে কারখানাভিত্তিক দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে ন্যায্য দাবি মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধানের দাবি জানাই।’
নেতৃবৃন্দ আরো বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার বিজয় দীর্ঘদিন যাবৎ চরম বৈষম্যের শিকার শ্রমজীবী মেহনতি মানুষদের মধ্যেও অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার সাহস জুগিয়েছে।
বিষয়টি বিবেচনায় নিয়ে অতিসত্বর ন্যায়সংগত সমাধান না করলে সম্প্রতি পরাজিত অগণতান্ত্রিক শক্তি তো বটেই, এমনকি প্রতিক্রিয়াশীল শক্তি এর সুযোগ নেবে; যাতে দেশ আরো ভয়ানক বিপদের সম্মুখীন হবে, যা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না।’
বিজ্ঞপ্তিতে শ্রমিক হত্যার বিচার, হতাহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানান নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২০ ঘণ্টা আগে