আব্দুল্লাহিল কাইয়ূমকে গ্রেপ্তার ও জামিন নামঞ্জুর করায় প্রতিবাদ জাসদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমকে শুক্রবার আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমসহ অন্যদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশ্য সভা থেকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। কাইয়ূমসহ অন্যদের আটকের পর সন্ত্রাস দমন আইনের ‘মিথ্যা মামলা’য় জড়ানো ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদও জানিয়েছে দলটি।

শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি এ নিন্দা ও প্রতিবাদ জানায়। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিআরইউ মিলনায়তন থেকে কাইয়ূমসহ অন্যদের নিয়ে যায় পুলিশ।

এ দিন ‘মঞ্চ ৭১’ আয়োজিত অনুষ্ঠানে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ আরও কয়েকজন অতিথিকে অবরুদ্ধ করে একদল ব্যক্তি। খবর পেয়ে ১৬ জনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

পরে তাদের সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ১৬ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে জাসদ বলছে, ‘মঞ্চ ৭১’ সংগঠনের এক অনুষ্ঠানে ‘মব হামলা’র মাধ্যমে মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের মারধর এবং পরে তাদের পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ও সন্ত্রাস দমন আইনের মিথ‍্যা মামলায় জড়ানোর ঘটনাগুলো গণতন্ত্র ও আইনের শাসনের অন্তরায়।

বাক ও ব্যক্তি স্বাধীনতা, সভা-সমিতি করার মৌলিক অধিকারের পরিপন্থি ‘মব সন্ত্রাস’ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য গ্রেপ্তার ব্যক্তিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, সন্ত্রাস দমন আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের আত্মপক্ষ সমর্থনের আইনি অধিকার নিশ্চিত করার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানানো হয় বিবৃতিতে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৭ দিন আগে