প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ক্কাফী রতন। আগামী চার বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন। এর আগে তারা দুজনই দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে কাজ করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ত্রয়োদশ কংগ্রেসের মাধ্যমে সিপিবির এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে প্রথমে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। এরপর এই কমিটির সদস্যদের বৈঠকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত করা হয়।
বিদায়ী সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, নতুন সভাপতি, সম্পাদকসহ কমিটির অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং তিনি নিজে এখন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২২ সালের দ্বাদশ কংগ্রেসে মোহাম্মদ শাহ আলম সভাপতি এবং রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১২ সাল থেকে মুজাহিদুল ইসলাম সেলিম ও সৈয়দ আবু জাফর আহমদ সিপিবির নেতৃত্ব দেন।
নতুন সভাপতি সাজ্জাদ জহির চন্দন ১৯৯৪-৯৬ মেয়াদে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
নতুন সাধারণ সম্পাদক রতন একসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ছিলেন এবং ১৯৮৯-৯০ মেয়াদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের একজন।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৪ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৪ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৬ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৭ দিন আগে