মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন জরুরি কাজ নয়: রব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বা জরুরি কোনো করণীয় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বুধবার (৪ জুন) স্বাধীনতার পতাকা উত্তোলক এই নেতা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ ধরনের পরিবর্তন কার্যকর করা সমীচীন বা প্রয়োজনীয় নয়। বরং প্রকৃত প্রয়োজন ছিল— দলীয় ক্ষমতার অপব্যবহার করে যারা মিথ্যা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করছে, তাদের তালিকা থেকে বাদ দেওয়া।

একইসঙ্গে, বাংলাদেশ লিবারেশন ফোর্স তথা মুজিব বাহিনী এবং দেশের অভ্যন্তরে গড়ে ওঠা সশস্ত্র ও প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিভিন্ন বাহিনীর যেসব প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংকীর্ণ রাজনৈতিক কারণে গত ৫৩ বছর ধরে অবহেলা করা হয়েছে, তাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তি করাই ছিল একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব।

অন্তর্বর্তী সরকারের মৌলিক সংস্কারকে গুরুত্ব দেওয়া উচিত উল্লেখ করে রব বলেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ‘অভ্যন্তরীণ উপনিবেশমুক্ত’ রাষ্ট্র তথা উপনিবেশিক কাঠামো এবং আইনকানুনের পরিবর্তে স্বাধীন দেশের উপযোগী গণমুখী রাষ্ট্র বিনির্মাণের মৌলিক সংস্কারকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।

জনবিচ্ছিন্নতা হতে পারে— এমন অনাবশ্যক ও অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি না করে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পুনর্গঠনে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করেন জেএসডি সভাপতি রব।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৯ ঘণ্টা আগে