ফজলুর রহমানের বাসার সামনে মব সৃষ্টির প্রতিবাদ জাসদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফজলুর রহমানের বাসার সামনে মব সৃষ্টির প্রতিবাদ জাসদের

বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে মব সৃষ্টির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার, প্রবীণ ও প্রথিতযশা রাজনৈতিক নেতাকে হত্যার হুমকি দিয়ে চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্বারা মব সৃষ্টির ঘটনা আবারও প্রমাণ করলো যে সরকারের আশ্রয়েই লালিত হচ্ছে মবকারীরা।

জাসদের বিবৃতিতে বলা হয়, সরকার নিজেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কন্ঠস্বর ও রাজনৈতিক ভিন্নমত দমন করছে।

জাসদের বিবৃতিতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সকল ধরনের মব ও ভিন্নমত দলনের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানানো হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement