ঐকমত্যের সংলাপ থেকে ৩ দলের ‘ওয়াকআউট’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৮তম দিনের সংলাপ থেকে ওয়াক আউট করে বামপন্থি তিন রাজনৈতিক দল। ছবি: সংগৃহীত

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিসহ সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ‘হামলা’র প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেছে তিনটি রাজনৈতিক দল।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের অষ্টাদশতম দিনের অধিবেশন শুরু হয়। এ সময় বামপন্থি তিন দল— সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ ১০ মিনিটের জন্য এই প্রতীকী ওয়াকআউট করে।

অধিবেশনের শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সঞ্চালক হিসেবে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে কথা বলার অনুরোধ করেন। তারপর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দেন।

প্রিন্স বলেন, মাইলস্টোন স্কুলে হৃদয়বিদারক ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলা করা হয়েছে। এর মাধ্যমে স্বৈরাচারী শাসকের ছায়া দেখা যা‌চ্ছে। স্বৈরাচারের স‌ঙ্গে যারা ছিল তারা এখানে নানা ষড়যন্ত্র করবে, সেটা জানি।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, একজন উপদেষ্টাকে দেখলাম বলছেন, গতকালের ঘটনা স্বৈরাচাররা করেছে। আগে স্বৈরাচারী হাসিনা যখন বিপদে পড়ত, এ ধরনের কথা বলত। তার পাশে ১৪ দল বা অন্যরা বসে থাকত। বলত, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এখনো সে রকমই দেখছি।

ঐকমত্যের আলোচনা জরুরি হলেও এসব ঘটনার প্রতিবাদও করতেই হবে বলে মন্তব্য করেন রুহিন হোসেন প্রিন্স। বলেন, এ ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না। এ কারণে ১০ মিনিটের জন্য থাকতে চাই না।

Consensus-Commission-Dialogue-2nd-Phase-18th-Day-23-07-2025

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৮তম দিনের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। ছবি: ফোকাস বাংলা

পরে তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। এ সময় দল তিনটির নেতারা সংলাপ থেকে ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করেন।

পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, তিনটি দল প্রতীকী প্রতিবাদ হিসেবে যা জানিয়েছেন, রাজনৈতিক দলের এ অধিকারের চর্চাকে স্বাগত জানাই। আমরা মনে করি, তাদের বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপিত হয়েছে, সরকার বিবেচনা করবে। আমরা তাদের বক্তব্যকে নোট করলাম।

পরে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তিন দলের নেতারা আবারও সংলাপে যোগ দেন। এ দিনের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্যদের মধ্যে আরও উপস্থিত আছেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. আইয়ুব মিয়া।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ আগস্ট, বিরোধী দলের ৫ পদ এখনো শূন্য

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি প্রথমবারের মতো আগামী ৪ আগস্ট বৈঠকে বসছে। তবে সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ মৌলিক মতপার্থক্যের কারণে বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্যই থাকছে।

১৪ ঘণ্টা আগে

‘কিছুই বদলায়নি’, রাষ্ট্র-প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ মির্জা ফখরুলের

জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি দেখছি যে, কিছুই বদলায়নি।’

১৫ ঘণ্টা আগে

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

১৯ ঘণ্টা আগে

হবিগঞ্জ শহরে পৌঁছাতেই পারেননি এনসিপি নেতারা, লিখিত অভিযোগ দিলেন পুলিশ ফাঁড়িতে

অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।

১ দিন আগে