প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইরানে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকায় মশাল মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার সন্ধ্যা ৬টার দিকে পুরানা পল্টন মোড় থেকে ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে এই মশাল মিছিল শুরু হয়।
মশাল মিছিলের পূর্বে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন বলেন, অস্তিত্ব সংকটের মুখে মরিয়া হয়ে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সন্ত্রাসবাদী ন্যাটো জোট সারা দুনিয়ায় যুদ্ধের আগুন লাগানোর চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের মতো শান্তি প্রিয় দেশগুলোকে নানা ধরনের দাসত্বের বাণিজ্য চুক্তি এবং চূরান্তভাবে সামরিক চুক্তিতে বেঁধে ফেলার চেষ্টায় লিপ্ত আছে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। তাদের এই দস্যুতার সর্বশেষ নজির হলো- ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে বহু সংখ্যক নিরপরাধ শিশুকে হত্যা, এমনকি ইরানের সরকারবিরোধী আন্দোলনরত বামপন্থী ও অপরাপর বিরোধী শক্তির অবস্থানসমূহে বোমা হামলা চালিয়ে তারা গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, এই মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা পৃথিবীতে শান্তিকামী মানুষের ঐক্য ও সংগ্রাম জোরালো করতে হবে। পাশাপাশি দেশে দেশে মার্কিন তোষণনীতিতে পরিচালিত গণবিরোধী সরকারগুলোর বিরুদ্ধে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের সংগ্রাম তীব্র করতে হবে।
তিনি ইরান আগ্রাসন প্রশ্নে বাংলাদেশ সরকারের মার্কিন তোষণনীতির প্রতিবাদ জানিয়ে বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সাম্রাজ্যবাদ ও আঞ্চলিক আধিপত্যবাদের বাফার এলাকায় পরিণত হয়েছে। একদিকে পররাষ্ট্রনীতিতে নতজানু সরকার অন্যদিকে ডানপন্থী গোষ্ঠীর সামরিক ঘাঁটিবাদী তথাকথিত উন্নয়নের রাজনীতি বাংলাদেশকে মারাত্মক ঝুঁকি ও আশঙ্কার মধ্যে ফেলেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতিম-লীর অন্যতম সদস্য রাগীব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নিমাই গাঙ্গুলী, কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন, জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য আক্তার হোসেন, ত্রিদীব সাহা প্রমুখ।
সমাবেশ থেকে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার স্বাক্ষরিত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দাসত্বের বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানানো হয়।
মশাল মিছিলটি পুরানা পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল এলাকা প্রদক্ষিণ করে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মির্জা ফখরুলকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
৮ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। নির্বাচনটিকে ‘অর্থহীন’ ও ‘প্রহসন’ বলে মন্তব্য করেন রুমিন।
৯ ঘণ্টা আগে
বৈঠক শেষে ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
১৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তার পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং একটি লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান।
২০ ঘণ্টা আগে