শোক দিবস পালনে নিষেধাজ্ঞা দিয়ে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না: জাসদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার ৫০তম মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জাসদ। ছবি: সংগৃহীত

গভীর শোক ও শ্রদ্ধায় শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় দলের নেতারা বলেন, শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তিনি এ দেশের মাটি ও মানুষের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন। তার মৃত্যুবার্ষিকীতে শোক দিবস পালনে নিষেধাজ্ঞা দিয়ে তাকে ম্লান করা যাবে না।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি শহিদ কর্নেল তাহের মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

পরে দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক, শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন।

স্মরণ সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাস নয়, আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি কালো অধ্যায়।

বক্তারা জাসদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাঙালি এক, অভিন্ন ও অবিচ্ছেদ্য সত্তা। বঙ্গবন্ধু কোনো দল বা গোষ্ঠী বা পরিবারের সম্পত্তি নন, সারা দেশের মানুষের সম্পদ। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিও বঙ্গবন্ধুর বাড়ি ছিল না, ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

তারা বলেন, সেই ইতিহাস আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে মুছে দেওয়া যাবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল গুঁড়িয়ে দিয়ে তাকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। ১৫ আগস্ট শোক দিবস পালনে নিষেধাজ্ঞা দিয়ে বাঙালির হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বোয়িং কেনার জন্য ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এটি ভুলব না। বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্য অনেক ধন্যবাদ। নিকট ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’

১ দিন আগে

বোয়িং হতাশ করবে না, আমিও ভুলব না— তারেক রহমানকে ট্রাম্প

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতিও শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাবেন। তারা অনেক কিছু পার করে এসেছে। তবে আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে তারা এবং আপনার দেশ উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে যাচ্ছে।’

১ দিন আগে

৭ দিনের মধ্যে গ্যাস সংকট কাটবে: রিজভী

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

জোটভিত্তিক নয়, স্থানীয় নির্বাচনে এককভাবেই লড়বে দলগুলো: গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা জানতে পেরেছি এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। এটি সংবিধানবিরোধী। ইসি নিজেরাই এই সুপারিশ করেছে। এটি বাতিলের আবারও দাবি জানিয়েছি।

১ দিন আগে
Advertisement