‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য দুরভিসন্ধিমূলক’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য ‘অসত্য, দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলেন, ‘রাষ্ট্রের প্রধান নির্বাহীর এরূপ অসত্য বক্তব্য শুধু দেশের জন্য নয়, তার ভাবমূর্তির জন্যও ক্ষতিকর এবং সাংবিধানিক শপথ ভঙ্গের সামিল।’

গতকাল বৃহস্পতিবার জাপানের নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না। তার এমন বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ বলে উল্লেখ করেছেন বাম নেতারা।

শুক্রবার বাম গণতান্ত্রিক জোটের যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়।

বাম জোট নেতারা বলেন, ‘শুধু একটি দল নয়, বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টিরও অধিক রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়।’

প্রধান উপদেষ্টার বক্তব্যের তীব্র সমালোচনা করে যুক্ত বিবৃতিতে বাম জোট নেতারা বলেন, ‘মূলত ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় নবগঠিত দলকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছানোর অপকৌশল নেওয়া হয়েছে। এজন্য বিদেশে এই অসত্য বয়ান তিনি তুলে ধরেছেন।’

জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ আনেন বাম নেতারা। তারা বলেন, ‘সরকারি পৃষ্ঠপোষকতায় নবগঠিত একটি রাজনৈতিক দল এবং '৭১-এর যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী কতিপয় উগ্র সাম্প্রদায়িক দল ও গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চায়। তারা দেশে অস্থিতিশীল-নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির নানারকম অপতৎপরতা চালাচ্ছে- যা দেশকে ভয়ংকর পরিস্থিতির মধ্যে নিপতিত করবে। দ্রুত প্রয়োজনীয় নির্বাচনি সংস্কার শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে