বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না : ড. মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না। বিগত ১৭ বছর রাস্তার কাজের কথা বলে বিল নিয়ে গেলেও রাস্তার কোনো কাজ হয়নি। ভুয়া প্রজেক্ট দেখিয়ে টাকা লুট করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে।

রোববার দিনব্যাপী নির্বাচনী এলাকার পলাশ উপজেলার মেহেরপুর ইউনিয়ন এবং ঘোড়াশাল পৌরসভায় বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

সারা দেশে বিএনপির শাসনামলে দেশের তৃণমূলে যে উন্নয়ন হয়েছে সে অবস্থাতেই রয়েছে উল্লেখ করে এলাকাবাসীর উদ্দেশ্যে মঈন খান বলেন, ‘এটি একটি শিল্পনগরী। এখানের তাঁতশিল্প খুব প্রসিদ্ধ। বিগত সরকারের আমলে সীমান্তে অবাধ চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে কাপড় আসার কারণে দেশীয় তাঁতশিল্প হুমকির মুখে পড়েছিল। অবশ্য ৫ আগস্টের পর থেকে তা অনেকটা কমে গিয়েছে। সবার আগে দেশ। দেশের স্বার্থ একমাত্র বিএনপিই রক্ষা করতে পারে।’

তিনি বলেন, বিএনপি সরকার একটি উন্নয়ন নির্ভর সরকার। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ জনগণের প্রয়োজনে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন তাহলে এ দেশ আবার স্বয়ং সম্পূর্ণ হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল হবে ইনশাল্লাহ।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১৬ ঘণ্টা আগে

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৭ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৯ ঘণ্টা আগে