রাজধানীতে আওয়ামী লীগের মিছিল, আটক ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলে বাধা দিয়েছে শিক্ষার্থী ও স্থানীয়রা। সেই সময় তারা তিনজনকে আটক করে পুলিশে দেন। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। আটক তিনজন হলেন—যুব মহিলা লীগের সদস্য লাবনী (২৮), আওয়ামী লীগ কর্মী মো. সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু (২৮)।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা বলেন, ছাত্র ও জনতার সহায়তায় আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।

তিনি বলেন, ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪০-৫০ নেতাকর্মী মিছিল বের করে। শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং তিনজনকে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে কেন মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ৪০-৫০ জন নেতাকর্মী 'জয় বাংলা' স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা আটক দুই আওয়ামী লীগ কর্মীকে মারধর করছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে