শান্তির পথে ফিরে আসুন, বিএনপিকে নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন,আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যারা আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পেছনে বাধা হয়ে দাঁড়াবে তাদের আমরা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করব। দেশে যখন শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার ইশতেহার বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে তখনও একটি গোষ্ঠী আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। যারা দেশের মানুষকে শান্তি দিতে পারে না তারাই ষড়যন্ত্র করে। তাদের বলবো এখনও সময় আছে শান্তি ও সুশৃঙ্খলতার পথে ফিরে আসুন। দেশের মানুষকে নিয়ে ভাবুন। মানুষ নিয়ে সত্যিকারের রাজনীতির পথে ফিরে আসুন।

রবিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় পি ডব্লিউ ডি স্টাফ কোয়ার্টারে ঢাকা ৮ নির্বাচনী এলাকাধীন ১৯,২০,ও ২১ ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসায় সিক্ত একটি দল হল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি আওয়ামী লীগ ও দেশের জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের শোষণ ও বৈষম্যের মুক্তির জন্যই লড়াই সংগ্রাম করেছেন।

তিনি আরও বলেন, আমরা শেখ হাসিনা নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা তার সাথে আছি। এদেশের মানুষই আমাদের আস্থা ও ভরসা। তারাই আমাদের ঠিকানা ও আশ্রয়স্থল। আমাদের জবাবদিহিতা হলো তৃণমূলের মানুষের কাছে। আমরা জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। আমাদের বিবেকবোধ, দায়িত্ববোধ ও কর্তব্যবোধ এ দেশের মানুষের সেবা করার জন্য আরও শক্তিশালী করবে।

আমাদের মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি তার অনুপ্রেরণা স্থল হলো বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার পরামর্শ নির্দেশনা অনুযায়ী আমরা সব সময় মানুষের পাশে থাকি। আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক দল মানুষের পাশে দাঁড়াতে পারে না তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। তারা কখনো মানুষকে আগলে রাখতে পারে না, বুকে টেনে নিতে পারে না। তাদের রাজনীতি শুধুমাত্র ব্যক্তি ও স্বার্থের। এই রাজনীতিকে আওয়ামী লীগ ঘৃণা ভাবে প্রত্যাখ্যান করে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি পুলিশ ছাড়া চলতে পারে না বিএনপি নেতাদের এমন কথার জবাবে তিনি বলেন, আমরা কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবজ্ঞা করিনি। আমরা মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রয়োজন আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভর করে আওয়ামী লীগের সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা দেশের মানুষকে ভালবাসি। আমরা চাই বাংলাদেশকে বিশ্ব দরবারে আসন দিতে।

শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.দিলিপ রায়, আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন মিরাজ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার, ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি খোরশেদ আলম মাসুদ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে