প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দাবিতে ফের শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছা্ত্র-জনতা। সেখানে থেমে থেমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।
শনিবার (১০ মে) সকাল থেকেই আবার শাহবাগে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। তাদের অবস্থান কর্মসূচির ফলে সকাল থেকে শাহবাগ মোড়ের চারদিকের রাস্তা বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িগুলো চলাচল করছে।
আন্দোলনকারীরা বলছেন, আওয়ামী লীগ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নিষিদ্ধের আগ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে দল হিসেবে আওয়ামী লীগবে বিচারের আওতায় আনার দাবিও জানান তারা।
আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে সেখানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যরা। সেখান থেকে শুক্রবার সকালে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
যমুনার সামনে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে ঘোষণা করা হয় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি। এরপর বিকেলেই যমুনার সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা।
শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পেরিয়ে দিবাগত রাত ৩টার দিকে শাহবাগের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ। জানান, সকাল থেকে আবার অবস্থান কর্মসূচি শুরু হবে। বিকেলে হবে গণজমায়াতে হবে। পাশাপাশি জেলা-উপজেলাতেও এ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২০ ঘণ্টা আগে