ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতন্ত্রপন্থি থেকে স্বৈরাচার হিসেবে রূপান্তর ঘটেছে বলে মনে করছেন বিবিসি নিউজের গ্লোবাল অ্যাফেয়ার্স রিপোর্টার আনবারাসন এথিরাজান।
জুলাইয়ে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় প্রকাশের দিন সকালে এক মন্তব্য প্রতিবেদনে এথিরাজান এমন কথা বলেছেন। তার লেখাটি সংক্ষেপে তুলে ধরা হলো এখানে—
শেখ হাসিনা বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। আশির দশকে বাংলাদেশে সামরিক শাসনের বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে তিনি হয়েছিলেন গণতন্ত্রপন্থি আইকন।
শেখ হাসিনা প্রথম ক্ষমতায় যান ১৯৯৬ সালে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনি বিতর্কিত হন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম ও ভিন্নমত দমনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা একসময় বহুদলীয় গণতন্ত্রের জন্য লড়াই করার নেতার ক্ষেত্রে ছিল একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
শেখ হাসিনা বলেছেন, গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময়ে হওয়া হত্যাকাণ্ড ছিল দুঃখজনক, কিন্তু তিনি নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
তার বাবা শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে দেশটির স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছেন এবং পরে দেশটির প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। পরিবারের বেশির ভাগ সদস্যসহ তিনি ১৯৭৫ সালে হত্যাকাণ্ডের শিকার হন। বিদেশে থাকায় তখন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন।
শেখ হাসিনা সত্যিকার অর্থেই এমন একজন রাজনৈতিক ব্যক্তি, যিনি বিরোধী দলে থাকার সময় অনেকবার আটক হয়েছেন এবং কয়েকবার হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।
তবে আজকের রায়ে দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার রাজনীতিতে ফেরা, এমনকি নিকট ভবিষ্যতে বাংলাদেশে ফেরার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।

সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।
২ দিন আগে
রাশেদ খাঁনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান
২ দিন আগে
দলের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।
৩ দিন আগে
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’
৩ দিন আগে