সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনগণের সমস্যা সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বিএনপি ও আমাদের জোট কেউ সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। সহিংসতা সরকার করে এবং সেটার দায় অতীতে আমাদের ওপর চাপিয়েছে। আমাদের নেতাকর্মীকে হত্যা করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রনি করেছে। কিন্তু তারা যে অপরাধ করে তার দায় বিরোধীদের ওপর চাপাতে চায়। আগামীদিনে সে রকম চক্রান্ত বা ষড়যন্ত্র আছে তাদের। সেটা আগেই বলার চেষ্টা করছে তারা। তবে এতে আমরা ভীত নই। জনগণের সম্যা সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কার্যক্রম চলবে।

সোমবার (১৩ মে) বিকেলে গুলশান চেয়ারপার্সন অফিসে লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদেও প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সসমস্যা নিয়ে আলোচনা করেছি। দ্রব্যমূল্যের ঊধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত এ নিয়ে আলোচনা করেছি। বিদ্যুৎ, পানি সংকট ও যোগাযোগ সীমিত এ সব নিয়ে আলোচনা হয়েছে। সর্বোপরি অর্থনীতি নিয়ে দেশের যে সংকট, টাকা অবমূল্যায়ন, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুট, রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি এ বিষয়গুলো আলোচনায় এসেছে।

এ ছাড়া সীমান্তে মানুষ হত্যা, মায়ানমার সীমান্তে যে বিষয়গুলো ঘটছে, তা নিয়ে আলোচনায় এক মত হয়েছি জনগণকে সম্পৃকতা করে আমরা কীভাবে আগামীদিনে অগ্রসর হতে পারি। আমরা কর্মসূচি গ্রহণ করার চিন্তা করছি। আমাদের জোটগুলো নিজেরা বসবেন এবং আলোচনা করবেন। তারা আমাদের সঙ্গে আবার বসবেন। আরো যেসব জোটের সঙ্গে বসছি বা বসবো তারপরে কর্মসূচির কথা আপনাদের জানাবো। সমগ্র বিষয়গুলোতে একমত হয়েছি, যে দেশ ও দেশের মানুষ আজ আরো বেশি করে সংকট ও সমস্যার মুখোমুখি হচ্ছে। তারা এ অবস্থা থেকে মুক্তি চায়।

তিনি বলেন, ডোনাল্ড লু’র আসা-না আসায় কিছু আসে যায় না। লু’র আসাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। কুকি চীনের আচারণ নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ। লু তো অনেক দূরের কথা। আমরা সংকিত দেশের অবস্থা নিয়ে। বাংলাদেশের মানুষ তাদের সমস্যা সব সময়ে নিজেরা করেছে। ৬৯ এ গণঅভ্যুত্থান, ৯০ এর গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি। যারা মানুষের ন্যায্য আন্দোলন সমার্থন করতে চায় আমরা তাদের ধন্যবাদ জানাই। আর কেউ বিরোধিতা করলে তার নিন্দা জানাই।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

জাতীয়তাবাদী সমমনা জোটের উপস্থিতি ছিলেন, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড. ডা. সৈয়দ নুরুল ইসলাম।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে