ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের প্রত্যাখ্যান করেছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মোহাম্মদ এ আরাফাত

ভোট দিয়ে জনগণ নির্বাচন বর্জনকারীদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেছেন, একটি গোষ্ঠী ভোট বর্জন করতে অগ্নিসন্ত্রাস করেছিল। ভোটের দিন তারা হরতাল ডেকেছিল। কিন্তু নৌকা মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

বুধবার সন্ধ্যায় মানিকদী আদর্শ বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, আমরা বলেছিলাম ভোট বর্জনকারী সন্ত্রাসী অগ্নিসংযোগ যারা করে, যারা ভোটের দিনে হরতাল দেয় তাদের বর্জন করতে হবে। ঢাকা-১৭ আসনের মানুষ উপনির্বাচনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিগুণ ভোটে আমাকে নির্বাচিত করে ভোট বর্জনকারীদের প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, এই ভোট ছিল ভোট বর্জনকারী সন্ত্রাসীদের প্রত্যাখ্যানের নির্বাচন এবং সেই নির্বাচনে আমরা জয়ী হয়েছি। আমরা বলেছিলাম যে এই নির্বাচনটি শুধু আমাদের এমপি হওয়ার নির্বাচন নয়, বাংলাদেশের রাজনীতি এবং আগামী দিনের রাজনীতি ও বাংলাদেশের নির্বাচন কেমন হবে, তা নির্ধারিত হবে এই নির্বাচনের মাধ্যমে।

আরাফাত বলেন, যারা অতীতে কখনো গণতন্ত্রের পক্ষে কাজ করেনি। যখনই সুযোগ পেয়েছে গণতন্ত্রকে বিনষ্ট করেছে, ভোট চুরি করেছে, যখন তারা বিরোধী দল ছিল, তখন তারা অগ্নিসন্ত্রাস করে সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। এই দল এই গোষ্ঠী গণতন্ত্রের বিপক্ষে, নির্বাচনের বিপক্ষে, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির বিপক্ষে। কাজেই তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য আমরা ভোটারদের আহ্বান জানিয়েছিলাম। শত বাধা হুমকি-ধামকি ভয়-ভীতি সন্ত্রাস সবকিছুকে না করে এবার জনগণ তাদের না বলেছে। শুধু ঢাকা-১৭ তে নয়, গোটা বাংলাদেশে তাদেরকে না করেছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, মানিকদীবাসীদের যতগুলো দাবি রয়েছে, আমরা কিন্তু সেগুলো ধাপে ধাপে পূরণ করার চেষ্টা করছি এবং করব। আমি যা কিছু করি না কেন ঢাকা-১৭ আসন আমার আগে। আপনাদের ভোটের কারণে কিন্তু আমি আজকে প্রতিমন্ত্রী হতে পেরেছি এবং আপনাদের আসনের সংসদ সদস্য।

তিনি বলেন, আপনারা আমাকে উপনির্বাচনে নির্বাচিত করেছেন এবং দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা আমার জন্য নির্বাচনে যে সময় দিয়েছেন কষ্ট করেছেন এর ফলে আমরা বিগত দিনে উপনির্বাচনে যে ভোট পেয়েছিলাম এবার সংসদ নির্বাচনে তার দ্বিগুণ ভোট পেয়েছি।

তিনি আরও বলেন, আমি এলাকার অনেক সমস্যার কথা শুনেছি গ্যাসের কথা বিদ্যুতের কথা রাস্তার কথা, ইতোমধ্যে বিদ্যুতের সমস্যা অনেকটা সমাধান হয়ে গেছে। রাস্তার কথা বলেছি ইতোমধ্যে চারটা রাস্তা চালু হয়েছে। আগামীকাল আমি আরো একটি রাস্তা উদ্বোধন করব।

মোহাম্মদ এ আরাফাত বলেন, মাটি নিচের গ্যাস শেষ হওয়ার কারণেই গ্যাসের সমস্যাটা হচ্ছে, তবে আমরা আশা করছি খুব শিগগিরই এই সমস্যাটি সমাধান করতে পারব, তবে ভবিষ্যতে আমাদের এলপিজি ব্যবহার করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল নাগরিকের জন্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান। এবং তার নেতৃত্বে তার একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুর কর্মী হিসেবে আমি আপনাদের আগামী পাঁচ বছরে মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য করব।

মোহাম্মদ এ আরাফাত বলেন, কিছু কিছু সংস্থা আছে যারা নির্বাচন নিয়ে কথা বলছে, নির্বাচনকে নিয়ে মন্তব্য করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি নির্বাচনী বিশ্বাস করি মানুষের ভোটাধিকারে বিশ্বাস করি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এদেশে স্বাধীনভাবে আমরা চলবো কোনো অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। বিদেশি কোনো রাষ্ট্রের কথায় আমাদের এই দেশ চলবে না, কাজেই আমাদের মানবাধিকার আর গণতন্ত্রের জ্ঞান দিবে, আমাদেরকে কটাক্ষ করবে এটার জবাব কিন্তু আমাদের দিতে হবে, আমরা এগুলা মেনে নিব না।

তিনি আরও বলেন, সবার ওপরে আমাদের প্রধানমন্ত্রী আছেন, ওনার যে ত্যাগ ওনার যে সাহস, ওনার যে ভালোবাসা আমাদের দেশের জন্য আমাদের জন্য, আমরা ইনশাল্লাহ ওনার নেতৃত্বে আরো এগিয়ে যাব সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে