মিয়ানমার ইস্যুতে মানসিক চাপ তৈরির কারণ নেই : নানক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ধৈর্য্য ও বিচক্ষণতার সঙ্গে মিয়ানমার সংকট ও রোহিঙ্গা ইস্যু মোকাবিলা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, এখন মিয়ানমারে যে পরিস্থিতি চলছে, তা তাদের আভ্যন্তরীণ বিষয়। সে বিষয়টিকে নিয়ে দেশের ভিতরে মানসিক চাপ অথবা একটি পরিস্থিতি তৈরি করার কোনো কারণ থাকতে পারে না।

বৃহস্পতিবার ঢাকা-১৩ আসনের মোহম্মদপুরের আজিজ মহল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি।

নানক বলেন, আমাদের সীমন্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। তারা তাদের সঠিক দায়িত্ব পালন করছেন, তারা সতর্ক রয়েছে। মিয়ানমারের আভন্তরীণ বিষয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাঝে মাঝে যে দুই চারটি গোলা এসে পড়ছে এবং আমাদের যে হতাহত করছে এর প্রতিবাদ করার আন্তর্জাতিক নিয়ম আছে।

তিনি বলেন, সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে ও সতর্ক করেছে। এরপরও যদি কোনো পরিস্থতি তৈরি হয় তবে জাতিসংঘসহ আন্তজার্তিক সংস্থা রয়েছে। আমারা তাদের কাছে যাবো।

নানক বলেন, আমাদের দেশের রাজনৈতিক দল গুলোর মধ্যে দেশপ্রেম আসেনি, দেশপ্রেম না থাকার কারণে দেশের জাতীয় স্বার্থে যে দায়িত্ব পালন করা উচিত সে দায়িত্ব তারা পালন করে না। বিএনপি এবং কিছু রাজনৈতিক দল তাদের একটি সুনির্দিষ্ট এজেন্ডা রয়েছে, মতলব রয়েছে এই মতলববাজরা বিরোধিতার জন্য বিরোধিতা করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে