নেত্রকোনা প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিএনপি পরিকল্পনামাফিক পদত্যাগ করিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে ‘সেফ এক্সিট’ দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় নেত্রকোনা কালেক্টরেট মাঠে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি অনতিবিলম্বে মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার এবং ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা সেই প্রতিশ্রুতি ভুলে গেছে।
সবার আগে বাংলাদেশ স্লোগান এখন ‘সবার আগে ক্ষমতা’, ‘সবার আগে চাঁদাবাজি’, ‘সবার আগে সন্ত্রাস’ ও ‘সবার আগে দখলদারিত্বে’ পরিণত হয়েছে।
নাহিদ অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর নির্যাতনের শিকার হওয়ার পরও ক্ষমতায় এসে বিএনপির কতিপয় নেতা জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসে জড়িয়ে পড়েছেন। একই সঙ্গে বিভিন্ন জেলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে।
বিরোধীদলীয় চিফ হুইপ আরো বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছিল, ক্ষমতায় এসে তা উপেক্ষা করা হচ্ছে।
ফ্যাসিবাদ, দুর্নীতি ও জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ছাড়া গণ-অভ্যুত্থানের লক্ষ্য পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নেত্রকোনা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেকার শামীমের সভাপতিত্বে এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রীতম মিয়া সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে