মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘মাদকের অবৈধ পাচার ও অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা এবং অর্থনীতি হুমকির মুখে পড়েছে।’

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো দেশের উন্নয়নের প্রধান শক্তি হলো কর্মক্ষম যুবসমাজ। কিন্তু মাদক এই যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত ও দক্ষ যুবশক্তিকে মাদকমুক্ত রাখতে না পারলে উন্নত রাষ্ট্রে রূপান্তর হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে না।’

তিনি আরও জানান, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা ভাবে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। বিশেষ করে নারী, শিশু ও কিশোরদের মাদক চোরাচালানে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত ভয়াবহ। ফলে অপরাধপ্রবণতা যেমন বাড়ছে, তেমনি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে।

মাদক প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করে সচেতনতা বাড়ানোর কাজ করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনার আওতায় কার্যক্রম চলমান রয়েছে।’

প্রযুক্তির অগ্রগতির ফলে নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের আগ্রাসনের কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, এসব নতুন মাদক আইনগতভাবে তফসিলভুক্ত করার পাশাপাশি কৌশলগত নজরদারি জোরদার করা হয়েছে। আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো এসব বিষয়ে সজাগ রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘১৮ কোটি মানুষের দেশের জন্য অধিদপ্তরে মাত্র ২,৯৪৩ জন কর্মী কাজ করছেন, যার মধ্যে ১,৬২২ জন এনফোর্সমেন্টে। এত সীমিত জনবল নিয়ে তারা ৬৪ জেলা, ৮ বিভাগ ও একটি বিশেষ জোনে কাজ চালিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

সিনিয়র সচিব বলেন, ‘মাদক বাংলাদেশে উৎপাদন হয় না। বাইরের দেশ থেকে এনে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। ৩২টি সীমান্ত জেলা মাদক পাচারের ঝুঁকিতে রয়েছে। সীমান্ত এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে হবে।’

তিনি জানান, সরকার বিভাগীয় পর্যায়ে ২০০ শয্যাবিশিষ্ট মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে