প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার নাম করে যারা ‘মব’ তৈরি করে নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পক্ষের হতে পারে না বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এ ধরনের ‘মব’ যারা করছে, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উপদেষ্টা বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কারও কাজ না। ফলে এরপর থেকে কেউ ‘মব’ তৈরি করে আইন নিজের হাতে তুলে নিলে তাকে ‘ডেভিল’ হিসেবে বিবেচনা করা হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন হুঁশিয়ারি দিয়েছেন মাহফুজ।
স্ট্যাটাসে উপদেষ্টা লিখেছেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন। আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া।’
স্ট্যাটাসে ‘ডেভিল’ বলার মাধ্যমে উপদেষ্টা ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গটিও এনেছেন। শনিবার থেকে এই অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলার কর্মকাণ্ডে যার জড়িত, এই অভিযানের মাধ্যমে তাদের ধরা হবে। মাহফুজের ঘোষণা অনুযায়ী, এখন থেকে যারা ‘মবে’র সঙ্গে জড়িত থাকবে, তাদেরও অপারেশন ডেভিল হান্টের অধীনে আইনের আওতায় আনা হবে।
তরুণ উপদেষ্টা মাহফুজ তার হুঁশিয়ারির স্ট্যাটাসটি এমন সময়ে দিয়েছেন, যার ঘণ্টা দুয়েক আগেই অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা সব্যসাচীর স্টলে হামলা হয়েছে। নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই কেন স্টলে রাখা হয়েছে, হামলার ক্ষেত্রে এটিই ছিল অভিযোগ।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাতে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঘোষণা দিয়ে হামলা চালানো হয়। ভাঙচুর, অগ্নিসংযোগের পর এক্সক্যাভেটর, বুলডোজার, ক্রেন দিয়ে বাড়িটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
এরপর সারা দেশেই আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বাড়িতে হামলা হয়। ওইসব বাড়িঘরেরও বেশির ভাগই বুলডোজার, এক্সক্যাভেটর ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয় আওয়ামী লীগের কার্যালয়গুলোতে। সারা দেশে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়।
বিভিন্ন স্থানেই এমন ‘মব’ তৈরি করে ‘মব জাস্টিসে’র ঘটনা ঘটছে নিয়মিতই। এ ছাড়া সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা দল, গোষ্ঠী, পেশাজীবীদের আন্দোলন রাজধানীবাসীর নিত্যসঙ্গী। এগুলোর সঙ্গে জড়িতদের শক্ত হাতে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন মাহফুজ আলম।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব। রাষ্ট্রকে অকার্যকর ও ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।’
‘তৌহিদি জনতা’র উগ্রতায় শান্তি বিনষ্ট হচ্ছে উল্লেখ করে মাহফুজ লিখেছেন, ‘তৌহিদি জনতা! আপনারা দেড় দশক পর শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।’
এই স্ট্যাটাসের মাধ্যমে শেষবারের মতো অনুরোধ করছেন, এরপর থেকে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে বলেই জানাচ্ছেন উপদেষ্টা মাহফুজ। তিনি লিখেছেন, ‘জুলুম করা থেকে বিরত থাকেন। নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা— জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১৮ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে