মার্কিন মন্ত্রীদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র সচিব

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
সফররত যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। ছবি: সংগৃহীত

সফররত যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বৈঠকে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও বিশদ আলোচনা হয়েছে। তবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বিকেল পৌনে ৩টায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এন চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসন তাদের সঙ্গে ছিলেন।

বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দুই মন্ত্রী জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে।

এর আগে বুধবার ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই দুই কূটনীতিক। ঢাকায় আসার পরপরই তারা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। আজ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১৯ ঘণ্টা আগে

নির্বাচন শেষে আড়ালে চেনা মুখ, মাঠের রাজনীতিতেও নিষ্ক্রিয়

এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও রাজনৈতিক সমীকরণে চেনা রাজনীতির একঝাঁক অভিজ্ঞ ও পরিচিত মুখ বলতে গেলে দৃশ্যপটের বাইরে চলে গেছেন। নির্বাচনে পরাজিত হওয়া কিংবা রাজনৈতিক কৌশলে পিছিয়ে পড়ার পর তারা কেবল ভোটের মাঠ থেকেই ছিটকে যাননি, নির্বাচন-পরবর্তী সময়ে নিজ নিজ দলের অভ্যন্ত

২০ ঘণ্টা আগে

ঢাকা উত্তরে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীর

দুই প্রার্থীর মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সংগঠক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি এনসিপির শাপলা কলি প্রতীকে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিপক্ষে প্রার্থী হয়েছিলেন। অন্যদিকে আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। ত্রয়োদ

১ দিন আগে

অর্থপাচারের অভিযোগ অস্বীকার, আসিফ বললেন উদ্দেশ্য ‘চরিত্রহনন’

আসিফ ফেসবুক পোস্টে লিখেছেন, “‘আসিফ মাহমুদ’ ও ‘দুর্নীতি’ শব্দ দুটিকে বারবার পাশাপাশি বসিয়ে একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা, জনমনে নেতিবাচক পারসেপশন তৈরি এবং চরিত্র হননই আসল উদ্দেশ্য।”

১ দিন আগে
Advertisement