ঐকমত্য কমিশনের যাত্রা শুরু আজ, প্রথম বৈঠক সর্বদলীয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৩৯
জাতীয় ঐকমত্য কমিশন

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে এবারে যাত্রা শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। খোদ প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন এই কমিশন সব রাজনৈতিক দল ও সংগঠনসহ অংশীজনদের সঙ্গে বৈঠক ও আলোচনার ভিত্তিতে এই রূপরেখা চূড়ান্ত হবে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে ঐকমত্য কমিশন যাত্রা শুরু করবে। বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ রাজনৈতিক দলগুলো এই বৈঠকের আমন্ত্রণ পেয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বৈঠক হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বক্তব্য রাখবেন।

গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন গঠন করে দেয়— পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক), জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন। এরই মধ্যে এই ছয় কমিশন সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিবেদনগুলো অনলাইনে প্রকাশ করা হয়েছে।

সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে কোনগুলো গ্রহণ করা হবে ও কোনগুলো গ্রহণ করা হবে না, সেসব বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে ঐকমত্য কমিশন গঠনের কথা সরকার আগেই জানিয়েছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গত বুধবার এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে কমিশনের সহসভাপতি করা হয়েছে। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনপ্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক।

কার্যক্রম শুরুর সময় থেকে ছয় মাস সময় পাবে এই ঐকমত্য কমিশন। সে হিসাবে আজ শনিবার বিকেলের বৈঠকের মাধ্যমেই ঐকমত্য কমিশনের মেয়াদ শুরু হচ্ছে, যা শেষ হবে মধ্য আগস্টে।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, নবগঠিত এ কমিশনের বৈঠকে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলসহ জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। সর্বদলীয় এ বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা বৈঠকও হবে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের অংশগ্রহণের তথ্য নিশ্চিত করা হয়েছে। মিডিয়া সেলের সদস্য শায়রুল কর খান জানিয়েছেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

আরও কয়েকটি রাজনৈতিক দলও বৈঠকে আমন্ত্রণ পাওয়ার তথ্য জানিয়েছে। রাজনৈতিক দলগুলোকে সংস্কারের রূপরেখা চূড়ান্ত করার উদ্যোগে সামিল করার প্রক্রিয়াকে তারা স্বাগত জানিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১৭ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে