প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে। তারা সরকারে নতুন মাত্রা যোগ করবে, সংকট নিরসন আরও সহজ হবে।
সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় রিজওয়ানা হাসান বলেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।
জুলাই-আগস্টের গণহত্যার বিচার ও সংস্কারকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, কমিশন যেগুলো হয়েছে, মঙ্গলবারের (১২ নভেম্বর) মধ্যে বাকিগুলো চূড়ান্ত করা হবে। এরপরেই সংস্কারের কাজগুলো শুরু হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা সংস্কারের দাবিও অস্বীকার করছে না। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারে বাধা এসেছে এ রকম হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
১ দিন আগে
দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
৩ দিন আগে