দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সকল কার্যক্রম স্থগিত

খাগড়াছড়ি প্রতিনিধি

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

গতকাল সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত চলাকালে তিনি আর কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়। তবে শুরু থেকেই তার নেতৃত্ব নিয়ে জেলার সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এর ফলে মাত্র আট মাসের মাথায় পরিষদের সকল সদস্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দাখিল করলে জিরুনা ত্রিপুরার সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ আসে।

অভিযোগ রয়েছে, অদক্ষতা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন জিরুনা। পরিষদের নির্বাচিত সদস্যদের সাথেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এতে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও চরম অসন্তোষে ছিলেন বলে জানা গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের কার্যক্রম স্থগিতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘চরম ব্যর্থ’ সরকার ফ্যাসিস্টের পথেই হাঁটছে: জামায়াত

বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করছি। হরতাল, ভাঙচুর বা জ্বালাও-পোড়াওয়ের পথে না গিয়ে সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারকে সহযোগিতা করা হচ্ছে।’

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

২ দিন আগে

সরকারের ৬ মাস: প্রত্যাশা ও প্রাপ্তির ঘাটতি কতটুকু?

বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা

৩ দিন আগে

সরকারের ১৮০ দিনে সাফল্য-সীমাবদ্ধতার তথ্য নিয়ে ই-বুক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে

৩ দিন আগে