প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে চান নতুন উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করতে চান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার প্রথম দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষা যেকোনো দেশের জাতির জন্য ভিতস্বরূপ। বাচ্চারা প্রথম জীবনে যা পড়ে, তা কিন্তু ব্যক্তিত্বের ভিত গড়ে দেয়। খুব দুঃখজনক হলো, আমাদের দেশে বাস্তবে কিন্তু এর এতটা কার্যকারিতা দেখা যায় না, যেমনটা করা উচিত, তেমনটা করা হয় না।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, এক সময় আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল। একদিক দিয়ে অনেক উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ফলে সাক্ষরতার হার বেড়েছে। আমাদের শিশুরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন, সেটা হলো মানের উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা। যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং তারা অবদান রাখতে পারে।

তিনি বলেন, আমি আজ প্রথম এসেছি, সবার সঙ্গে বসব, তারপর আমরা কর্মকৌশল ঠিক করব।

এ সময় সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি

প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামগ্রিকভাবে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে। আর বাচ্চারা খুব ছোট। অস্থিরতা না কমে যদি সমস্যাগুলো থাকে, তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতে আগ্রহবোধ করে না। ঘোষণা দিলেই তো হয় না বিষয়টা। সেজন্যই বিষয়টি ঠিক করে আমরা জানাব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জনগণের দাবিতে তেলের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

২ দিন আগে

মনোনয়ন না পাওয়াটা মৃত্যুর মতোই যন্ত্রণাময়: অ্যাডভোকেট আরিফা

সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।

২ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব ঘটেই চলেছে— সংসদে রুমিন ফারহানা

দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

২ দিন আগে

আফরোজা আব্বাস থেকে ফারজানা সিঁথি— বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব আলোচিত মুখ

মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

২ দিন আগে