প্রতিবেদক, রাজনীতি ডটকম

সৌদি আরবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পলিটিকাল কনসালটেশনে বা রাজনৈতিক সংলাপে যোগ দিতে আগামীকাল সোমবার (১ জুলাই) রিয়াদে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
সোমবার (১ জুলাই) রিয়াদে অনুষ্ঠিতব্য সংলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলোচনায় বসবেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
এ সংলাপে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও বাংলাদেশ প্রতিনিধি দলে যোগ দিচ্ছেন। সংলাপে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের বিষয়েও আলোচনা হবে।
এ বিষয়ে জানতে চাইলে রোববার (৩০ জুন) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, সৌদি আরব আমাদের বড় উন্নয়ন সহযোগী। সেখানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস করেন এবং দেশে রেমিটেন্স পাঠান। গ্রিন এনার্জি, সৌরশক্তি, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে সৌদির সহযোগিতা রয়েছে। শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য আমরা তাদের বলব।
পাশাপাশি সৌদিরা যেহেতু বিভিন্ন দেশের ব্যাংকে অর্থ রাখেন, আমাদের দেশের ব্যাংকগুলোর অফশোর অ্যাকাউন্টে অর্থ রাখার প্রস্তাব তাদেরকে দিতে পারি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নিয়মানুযায়ী লাভ পাবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে তারা তাদের মুদ্রায় লেনদেন করতে পারবেন। বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশিদের জন্য অফশোর অ্যাকাউন্ট সুবিধার জানালা আমরা উন্মুক্ত করেছি, এটি আমরা তুলে ধরতে চাই।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চে ঢাকায় প্রথমবারের মতো দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়। এবার রিয়াদে দ্বিতীয় দফায় এই সংলাপ শুরু হচ্ছে।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে