প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ছবি ব্যবহার করে ব্যানার ও ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করেছেন। বুধবার (১৪ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অনুরোধ জানান আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ তার ফেসবুকে লেখেন, ‘ইতোমধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরি করা হচ্ছে। যেটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। আমরা সকলে মিলেমিশে একটি নতুন এবং সত্যিকারের জনগণের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি। যেখানে নেতা নয়, নীতি বড় হবে। তাই, সকলকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান করছি। যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করছি।’
সমন্বয়ক পরিচয়ে কেউ অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘ভুয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করারও অভিযোগ এসেছে। যেটা খুবই দুঃখজনক! সুতরাং, সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনোপ্রকার অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৪ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৪ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে