প্রতিবেদক, রাজনীতি ডটকম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বন্দরের সেবা কার্যক্রম পেপারলেস করার লক্ষ্যে বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দরের পর তৃতীয় বন্দর হিসেবে ভোমরা স্থলবন্দরে অটোমেশন চালু করা হয়েছে। প্রায় ১২ শত কোটি টাকা ব্যয়ে ভোমরা স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। ভোমরা বন্দর আগামীদিনের প্রাণকেন্দ্র হবে। 'হিরো' পোর্ট হয়ে যাবে। বন্দরটি যেন কোনো সংকটে না পড়ে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে।
আজ বুধবার সাতক্ষীরা জেলায় ভোমরা স্থলবন্দরের ডিজিটালাইজেশন প্রকল্পের ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ভোমরা বন্দর আপনাদের। এটা দেখভাল করার দায়িত্ব আপনাদের। এখানে কোনো সংকট দেখা দিলে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেবে।
আগে দেশের বন্দরগুলোতে কোনো শৃঙ্খলা ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ২০০১ সালে শৃঙ্খলা ফেরানোর জন্য স্থলবন্দর কর্তৃপক্ষ গঠন করেন। যা ২৪ বছরে বন্দরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখন কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। প্রধানমন্ত্রী সর্ব ক্ষেত্রে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে এগিয়ে যাচ্ছেন বলেই বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হয়েছে। আমরা যে সেক্টরে তাকাই না কেন, একটা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সারাদেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটেছে। অনেকে রেলের কথা বলেন, বাংলাদেশে ব্রিটিশরা রেল করেছিল, আর শেখ হাসিনা রেল করেছেন। মাঝখানে তো কেউ করেনি। সমুদ্র পরিবহনের বিষয়টি দেখেন, মোংলা বন্দর সক্ষমতার দিক দিয়ে চট্টগ্রাম বন্দরের সমপর্যায়ে চলে যাচ্ছে। শুধু তাই নয়, সীমান্তে প্রতিনিয়ত কিলিং হতো। এখন কিন্তু আর হয় না।
স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সুইস কনট্রাক্টের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মাকসুদ হোসেন প্রমুখ।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে