কাল সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলবেন ড. ইউনূস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আগামীকাল সোমবার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১১ আগস্ট) বিকেলে গণমাধ্যমের স‌ঙ্গে মত‌বি‌নিময়কালে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর কিছু ভায়োলেন্স ঘটেছে। এটা ধর্মীয় কারণে নয়। ধর্মভিত্তিক দলগুলোও তাদের সহযোগিতা করেছে। আমার মনে হয় এটা সীমাবদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টা দ্রুতই তাদের সঙ্গে বসবেন। যারা এই কাজ করেছেন তাদের বিচারের আওতায় আনা হবে। আমরা আগে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই।

ভারতের সঙ্গে পূর্বের সম্পর্ক ঠিক থাকবে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আগের সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ ছিলো সেটা অস্বীকার করার উপায় নেই। তবে ভারত দেশের মানুষের কতটা ঘনিষ্ঠ ছিলো সেটা দেখার বিষয়। আমরা সরকারের পাশাপাশি যতটা সম্ভব মানুষের সম্পর্কও বাড়াতে চাই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে