প্রতিবেদক, রাজনীতি ডটকম

লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২৭২২ রেজুলেশনকে স্বাগত জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ক্রমাগত হুমকি এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমণ, সামুদ্রিক বাণিজ্য রুট, নাবিকদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
গতকাল সোমবার লন্ডনে আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) সদর দপ্তরে আইএমওর ১৩২তম কাউন্সিলের প্রথম অধিবেশনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২০২৩ সালের আইএমও কাউন্সিল নির্বাচনে আমাদেরকে এই সম্মানিত কাউন্সিলে ফিরিয়ে আনার জন্য যে সকল সদস্য রাষ্ট্র সমর্থন করেছিল বাংলাদেশ তাদের প্রতি কৃতজ্ঞ। আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডমিনগুয়েজের দক্ষ এবং গতিশীল নেতৃত্বে আইএমওর নির্বাহী পরিষদের একজন নির্বাচিত সদস্য হিসাবে ১৩২তম আইএমও কাউন্সিলে ভাষণ দেওয়া বাংলাদেশের জন্য একটি বড় সম্মানের
প্রতিমন্ত্রী বলেন, কাউন্সিলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে বাংলাদেশ আইএমওর মিশন, দৃষ্টিভঙ্গি এবং কৌশলগত দিকনির্দেশনা ও এই কাউন্সিলের অগ্রাধিকার বাস্তবায়নের প্রতি তার দ্ব্যর্থহীন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে যা সহকর্মী সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করে।
তিনি বলেন, আন্তর্জাতিক শিপিং-এ জলদস্যুদের আক্রমণ এবং নিরীহ নাবিকদের জিম্মি করার বিরুদ্ধে অব্যাহত সচেতনতার জন্য বাংলাদেশ আইএমও মহাসচিব আর্সেনিও ডমিনগুয়েজের কাছে কৃতজ্ঞ।
এমভি আবদুল্লাহ উদ্ধার প্রক্রিয়ায় সহায়তার জন্য বহুজাতিক নৌবাহিনী এবং এমভি আবদুল্লাহ এবং এর ক্রুদের সঙ্গে সংহতির জন্য সহ আইএমওর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে আইএমও-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম উপস্থিত ছিলেন।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে