চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পৌরসভা-সিটি করপোরেশনের মেয়র এবং ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হবে না। এসব পদে নির্বাচন করতে হলে প্রার্থীকে ন্যূনতম স্নাতক (গ্র্যাজুয়েট) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ফলে, এখন থেকে স্বল্পশিক্ষিতরা এসব পদে নির্বাচন করতে পারবেন না। স্থানীয় সরকার সংস্কার কমিশন মতামত বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে।

বুধবার (২২ জানুয়ারি) কমিশন মাঠ পর্যায়ে মতামত গ্রহণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করেছে। বর্তমানে চলছে তথ্য সংকলন কার্যক্রম। পরবর্তী ধাপে আরও যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রতিবেদন ফেব্রুয়ারির শেষের দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমদ বলেন, সারাদেশে সাধারণ মানুষের প্রধান অভিযোগ হচ্ছে, দলীয় পেশিশক্তি ও অর্থের প্রভাবে শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোকদের দাপটে শিক্ষিত, সজ্জন ও গুণী ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকছেন। আমরা এমন একটি সংস্কার প্রস্তাব করছি, যাতে শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে পারেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পারেন। তবে ভোটে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার মানদণ্ড সংবিধানে নেই, তাই এই বিষয়ে কৌশলী হতে হচ্ছে কমিশনকে।

জানা গেছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচন করবেন। ইউপি চেয়ারম্যানকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইভাবে সিটি করপোরেশন ও পৌরসভায় মেয়র নির্বাচনেও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচন হবে এবং প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

ইউপি চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব হবে সার্বক্ষণিক এবং তাদের বেতন হবে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সমান। পৌরসভার মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান এবং সিটি করপোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সমান। চেয়ারম্যান বা মেয়র পদে কেউ স্নাতক ডিগ্রির নিচে হতে পারবেন না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে