সংখ্যালঘুরা আমাদের নাগরিক, ভারতের কিছু বলার দরকার নেই: তথ্য উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎকার বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রচার করেছে বিবিসি হিন্দি। হিন্দিতে প্রচারিত ওই সাক্ষাৎকারে সংখ্যালঘুদের পরিস্থিতি, তাদের নিরাপত্তা ও ভারত–বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন নাহিদ। সাক্ষাৎকারটিতে কী কী প্রশ্ন ছিল এবং কী উত্তর দিয়েছেন তথ্য উপদেষ্টা তা উল্লেখ করা হলো-

প্রশ্ন: ভারত, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বারবার কথা বলছে। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?

নাহিদ ইসলাম: আমার দেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এ নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই। বরং ভারতের কথা বলা উচিত, গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা নিয়ে। এমনকি, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত কী ধরনের সাহায্য করতে পারে- এ সংক্রান্ত প্রশ্নও করা যায় এখন। এ বিষয়ে কথা বলা প্রয়োজন।

আরও বলতে চাই, ভারতীয় গণমাধ্যম আমাদের সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করে যাচ্ছে। ভারতের উচিত, এ বিষয়ে একটা সীমা টানা। আমরা চাই, তথ্যের ভিত্তিতে আলোচনা হোক ও সম্পর্ক উন্নয়নের প্রশ্নেও আলোচনা হোক।

প্রশ্ন: আপনি বলেছেন, জুলাই-আগস্টে এখানে যা হয়েছে সে বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা, এর মধ্য দিয়ে আপনি কী বোঝাতে চাচ্ছেন?

নাহিদ ইসলাম: জুলাই-আগস্টে আওয়ামী লীগ যে গণহত্যা ঘটিয়েছে, সেটাকে ভারত কীভাবে দেখে, ভারত এখনো তা স্পষ্ট করেনি। কয়েকটি দেশ বাংলাদেশের জনগণের পাশে থাকার কথা জানিয়েছে। কিন্তু ভারত এ বিষয়ে কোনো কথা বলেনি। উল্টো যার ওপরে এই ঘটনার দায় বর্তায়, তাকে আশ্রয় দিয়েছে ভারত।

প্রশ্ন: তার মানে কি ভারত বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ড এড়িয়ে যাচ্ছে?

নাহিদ ইসলাম: যে ব্যক্তি তার স্বজনকে হারিয়েছে, ভারত যদি তার প্রতি সহানুভূতিশীল হয় তাহলে বাংলাদেশের জনগণ বিষয়টিকে ইতিবাচকভাবে নেবে। আমি চাই, ভারত আমাদের সহায়তা করুক, যাতে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

প্রশ্ন: আগস্টের সহিংসতার সময় ভারত সব পক্ষকে সংযত থাকার কথা বলেছিল। সংখ্যালঘুদের অনেক সংগঠন বলেছে, গত তিন মাসে সংখ্যালঘুদের ওপর অনেক নির্যাতন হয়েছে। আমরাও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে তার প্রমাণ পেয়েছি। তারা বলছে, প্রশাসনের ওপর তারা আস্থা রাখতে পারছে না। বিষয়টি কি আপনি জানেন? যদি জানেন, তাহলে কীভাবে দেখছেন?

নাহিদ ইসলাম: এখানে যা কিছু হয়েছে, তা আমাদের নজরে রয়েছে। মানুষের যে ভোগান্তি হয়েছে, সে সম্পর্কে আমরা জানি। তবে এটাও মনে রাখতে হবে, যদি সময়মতো ব্যবস্থা না নেওয়া হতো, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতো।

দুর্গাপূজার কথাই ধরেন। বলা হচ্ছিল, আরও সহিংসতা হবে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করেছি, শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপিত হয়েছে। আমাদের সরকার সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছে, আশ্বস্ত করেছে। তারাও এতে আশ্বস্ত হয়েছেন।

প্রশ্ন: সংখ্যালঘুরা বলছে, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি।

নাহিদ ইসলাম: আমি তো বলবো, অন্য কোনো সরকার সংখ্যালঘুদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি, যা আমরা গত তিন মাসে করেছি। আগের সরকারগুলো এ বিষয়ে শুধু রাজনৈতিক ফায়দা নিয়েছে। তাদের ওপর থেকে সংখ্যালঘুদের আস্থা কমে গিয়েছিল। আমাদের এসব ঠিক করতে হবে। আমরা চেষ্টা করছি, কিন্তু তাদের কিছু বিষয় আছে, যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এজন্য আমাদের সময় দিতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আফরোজা আব্বাস থেকে ফারজানা সিঁথি— বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব আলোচিত মুখ

মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

৩ ঘণ্টা আগে

নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মনোনয়ন পাওয়া তালিকায় রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানছুরা আক্তার।

৬ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, তালিকায় আছেন যারা

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিগত দিনের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী ভূমিকা বিবেচনায় নিয়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন নেত্রীদের পাশাপাশি একঝাঁক নতুন মুখকেও এবারের মনোনয়ন তালিকায় স্থান দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

‘প্রথমবার’ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন। সকাল ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন তিনি। এর পরপরই জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্

১১ ঘণ্টা আগে