পাঁচ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৬: ১৮

পাঁচটি বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন নিয়োগ পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকলেস উর রহমান রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২০৬৪, ৪৪তম বিসিএসে ১৭১০, ৪৫তম বিসিএসে ২৩০৯, ৪৬তম বিসিএসে ৩১৪০ এবং ৪৭তম বিসিএসে ৩৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।’’

স‌চিব বলেন, ‘‘নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২, ৪৪তম বিসিএসের ১৭৯১, ৪৫তম বিসিএসে ১৫৭০, ৪৬তম বিসিএসে ১১১১, ৪৭তম বিসিএসে ৩২৫সহ ক্যাডার ও নন-ক্যাডার পদে ১৮১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।’’

শিগগিরই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হবে জানিয়ে মোকলেস উর রহমান বলেন, ‘‘এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭টি পদে নিয়োগ দেওয়া হবে।’’

তিনি আরও বলেন, ‘‘৪৩তম বিসিএসে ২০৬৪ জনের গেজেট প্রকাশিত হয়েছে। আগামী ১ জানুয়ারি তাদের যোগদানের তারিখ নির্ধারিত আছে। অধিকতর স্বচ্ছতার স্বার্থে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই-এর মাধ্যমে অধিকতর যাচাই-বাছাই চলমান আছে।”

গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের সময় ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা চলমান ছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ৩৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল।

পরিবর্তিত প্রেক্ষাপটে গত ২৫ আগস্ট ওই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর ‘অধিকতর স্বচ্ছতার স্বার্থে’ আগে নেওয়া ৩৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়।

এখন ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর, অর্থাৎ ১১৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সচিব বলেন, ‘‘৪৫তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষায় ১২৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। প্রথম পরীক্ষকের মাধ্যমে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষকের মূল্যায়নের কাজ শেষের পথে ছিল।’’

সম্প্রতি নতুন কমিশন গঠনের পর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ‘স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে’ এ লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত হয়।

৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। তাতে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

এক্ষেত্রে ‘সম্ভাব্য বৈষম্য দূর করার লক্ষ্যে’ নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমান সংখ্যক, অর্থাৎ ১০ হাজার ৬৩৮ জনকে যোগ করে মোট ২১ হাজার ২৭৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণার সিদ্ধান্ত হয়।

এসব নিয়োগপ্রক্রিয়া শেষ হতে কতদিন সময় লাগতে পারে জানতে চাইলে সচিব বলেন, “যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করার নির্দেশনা দিয়েছি। সবশেষ যে ৪৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার আসছে, সেখানে দুই বছরের কম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছি আমরা।”

এর আগে, সরকারি চাকরিতে বড় নিয়োগ আসছে ব‌লে জানা‌নো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৩ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি চাকরিতে মোট পদ ১৯ লাখ ১৬ হাজার ৫১৯টি। এর মধ্যে কর্মকর্তা কর্মচারী আছেন ১৪ লাখ ৪৩ হাজার ৫১৮ জন। এ ছাড়া চার লাখ ৭৩ হাজার একটি পদ শূন্য রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, তালিকায় আছেন যারা

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিগত দিনের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী ভূমিকা বিবেচনায় নিয়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন নেত্রীদের পাশাপাশি একঝাঁক নতুন মুখকেও এবারের মনোনয়ন তালিকায় স্থান দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

‘প্রথমবার’ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন। সকাল ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন তিনি। এর পরপরই জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্

৯ ঘণ্টা আগে

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

দলটির ঘোষিত নীতি ও আদর্শে রাষ্ট্রীয় কাঠামো, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।

১ দিন আগে

জ্বালানি দাম বৃদ্ধির সিদ্ধান্তে ‘গভীর উদ্বেগ’ গোলাম পরওয়ারের

জ্বালানি ইস্যুতে দেশজুড়ে চলমান সংকটময় পরিস্থিতির মধ্যে এই তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। যদিও সিদ্ধান্তটির বিষয়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে এরই মধ্যে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

১ দিন আগে