চীন-পাকিস্তানের সঙ্গে ত্রিপাক্ষিক জোট করছি না: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৯: ১৪

চীনের কুনমিংয়ে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক ঘিরে 'ত্রিপাক্ষিক জোট' গঠনের গুঞ্জন ছড়ালেও সে ধরনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ কোনো জোট গঠন করছে না।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা কোনো জোট গঠন করছি না। মূলত এ উদ্যোগটি চীনের এবং এটি পুরোপুরি অফিশিয়াল পর্যায়ে হয়েছে, রাজনৈতিক পর্যায়ে নয়।

তৌহিদ হোসেন জানান, কুনমিংয়ে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে মূল আলোচনার বিষয় ছিল সংযোগ (কানেক্টিভিটি) ও বাণিজ্য সহযোগিতা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যে জোট গঠনের কথা বলছেন, সে ধরনের কোনো আলোচনা সেখানে হয়নি। এটি নিছকই একটি প্র্যাকটিক্যাল সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার বিষয় ছিল।

তিন দেশের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন দিক তুলে ধরা হলেও বক্তব্যে সামঞ্জস্যের অভাব থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, প্রত্যেকটি দেশ নিজেদের দৃষ্টিকোণ থেকে বিবৃতি দিয়েছে। আমরা আমাদের মতো করে বলেছি। এখানে কিছু ডিনাই করার প্রয়োজন নেই। যেটুকু আলোচনা হয়েছে, তাতে বড় কোনো স্ট্রাকচারাল ব্যাপার ছিল না।

চীন ও পাকিস্তানের পক্ষ থেকে যৌথভাবে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব থাকলেও বাংলাদেশ তা এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। ভবিষ্যতে কোনো অগ্রগতি হলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

এ উদ্যোগ তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে নেওয়া হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, অবশ্যই ন। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এখানে কাউকে টার্গেট করার কোনো বিষয় নেই। ভারত যদি চায়, নেপাল বা অন্য কোনো দেশকে নিয়ে কানেক্টিভিটি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করতে, আমি কালকেই করতে রাজি।

উপদেষ্টা তৌহিদ আরও বলেন, চীন ও পাকিস্তান থাকার কারণে হয়তো আপনাদের প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু একে অতিরিক্ত জল্পনার সুযোগ দেওয়া উচিত না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে