কমিশন গঠন করে কোটা সংস্কারের সুযোগ নেই: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কমিশন গঠন করে কোটা সংস্কার করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, কোটার বিষয়ে সরকার যখন ইতিবাচক ভাবছে, তখন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বারবার তাদের দাবি পরিবর্তন করে জনগণকে বিভ্রান্ত করছে। কোটা নিয়ে আদালতের প্রক্রিয়া শেষে, সরকার কী করে; সে জন্য তাদের অপেক্ষা করা উচিত।

শনিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, তারা (কোটা আন্দোলনকারীরা) একেক বার রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের কাছে দাবি জানাচ্ছে। তাদের দাবি পুনর্বহাল করতে পারবে বিচার বিভাগ। আন্দোলন করে নয়, এটা পরিবর্তন করতে হবে সর্বোচ্চ আদালতে। অথচ আন্দোলনকারীরা আবার তাদের দাবি পরিবর্তন করল, বলল সরকারের কমিশন গঠন করতে হবে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, বারবার আন্দোলনকারীদের দাবি পরিবর্তন এটাই প্রমাণ করে যে, তারা পুরো বিষয়ে জ্ঞাত নয়। যারা আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়িয়ে জনদুর্ভোগ তৈরি করছে, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে।

প্রতিমন্ত্রী জানান, চূড়ান্ত মেধা তালিকায় যারা আসে তাদের ওপর কোটা পদ্ধতি প্রয়োগ হয়। তার মানে এই নয় যে, তারা ঘরে বসে কোটায় সুযোগ পেয়ে যাচ্ছে। তারা মেধাবী বলেই চূড়ান্ত পর্যায়ে যেতে পেরেছে। পৃথিবীর সব দেশেই কোটা পদ্ধতি আছে। কোটা কিন্তু বৈষম্য তৈরি করে না, কোটার মানে বৈষম্য নিরসন।

এ সময় মেধার মূল্যায়ন করতে গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও এগিয়ে দিতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কিন্তু কিছু মানুষ সাধারণ শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই তাদের সজাগ থাকতে হবে। ভালো কিছু হবে এবং বৈষম্য নিরসন হবে।

সরকারের পক্ষ থেকে কোটাবিরোধী আন্দোলন নিয়ে সরকারের অবস্থান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আদালতে প্রক্রিয়া শেষ হলে এটির একটি সুন্দর সমাধান হবে। বৈষম্য নিরসন এবং মেধার উন্নয়ন হবে। শিক্ষার্থীদের দাবির পক্ষেই সরকারপক্ষ আইনি লড়াই করছে। তবে এখন যে আন্দোলনের নামে রাস্তা অবরোধ সেটা অযৌক্তিক। সামনে জনদুর্ভোগ হলে সরকার আইন অনুযায়ী কাজ করবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, কোটা না মেধা? এটা অসত্য, কারণ কোটার বিবেচনা করা হয় মেধার মূল্যায়ন দিয়ে। আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার নির্দেশনা দিয়েছে। কিন্তু তা উপেক্ষা করা হচ্ছে, এটা হতে পারে না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে