সরকারের ভেতরে সরকার আছে: জি এম কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেসিডিয়াম সভায় সভাপতিত্ব করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। ছবি: জাপা

সরকার স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে দেশ অনিশ্চয়তার পথে চলছে বলে মনে করছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

তিনি বলেন, দেশ অনিশ্চয়তার পথে চলছে। এই সরকারের কাছে ভালো একটি নির্বাচনের প্রত্যাশা ছিল সবার। কিন্তু আমরা দেখছি, এই সরকারের ভেতরে সরকার আছে। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। এসব কারণে দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি সরকার।

বুধবার (২০ আগস্ট) বিকেলে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের জরুরি এক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রের বিভিন্ন বিভাগ নানা সমস্যার মধ্য দিয়ে চলছে বলেও মন্তব্য করেন জি এম কাদের। বলেন, প্রশাসন সবসময় মামলার ভয়ে ভীত-সন্ত্রস্ত্র। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোবল তাদের নেই।

তিনি আরও বলেন, নব্য দলীয়করণের ভিত্তিতে পছন্দনীয় লোকজনদের পদায়ন করা হচ্ছে। এ সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এ সরকার কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না।

সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরে জাপ চেয়ারম্যান বলেন, দেশের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। খেটে খাওয়া মানুষের আয়-রোজগার কমে যাচ্ছে। বেকার সমস্যা ঊর্ধ্বগামী।

সরকার পরিস্থিতি উন্নতি করার দিকে মনোযোগী নয় অভিযোগ করে জি এম কাদের বলেন, দেশে বিনিয়োগ নেই, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নতম পর্যায়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। একটি সুন্দর নির্বাচন এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে। কিন্তু সরকার সেই পথে হাঁটছে না।

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় আলোচনায় অংশ নেন কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা এবং প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আব্দুর রশীদ সরকার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, শেরীফা কাদের, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম মিলন, এইচ এম শাহরিয়ার আসিফ, মো. আশরাফুজ্জামান আশু, প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, অধ্যাপক মহসিন ইসলাম হাবুল, অ্যাডভোকেট মো. মমতাজ উদদীন, মো. আবু তাহের, প্রকৌশলী মইনুর রাব্বী চৌধুরী রুম্মন, মো. আজমল হোসেন লেবু ও নুরুন নাহার বেগম।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে