প্রতিবেদক, রাজনীতি ডটকম

৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ জানুয়ারি রাজধানীতে র্যালি ও আলোচনাসভা করার কথা জানিয়ে জাতীয় পার্টি (জাপা)। এ ছাড়াও সব মহানগর, জেলা, উপজেলাসহ সকল পর্যায়ের কমিটি অনুরূপ আলোচনাসভা ও শোভাযাত্রা করবে দলটি।
আজ রবিবার জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এক প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে ব্যাপক জনসমাগমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে।
এ ছাড়া নতুন বছরের শুরুতে দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।
সারা দেশে কেন্দ্রীয় নেতৃত্বের সফর উপলক্ষে সমাবেশ এবং মেয়াদোত্তীর্ণ কমিটি আরো গতিশীল করতে দ্রুততার সাথে সম্মেলন অনুষ্ঠান করবে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় অংশ নেন কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, শেরীফা কাদের, মাশরুর মওলাসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে