প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকার নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করছে না অন্তবর্তীকালীন সরকার। ঐক্যমত কমিশন এবং নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। রবিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় পার্টির নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান জিএম কাদের এবং কমনওয়েলথ এর পক্ষে নেতৃত্ব দেন কমনওয়েলথ এর মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক।
বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাঠপর্যায়ের অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং আর্ন্তজাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া।
এই বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) মো. মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।
কেমনওয়েলথ এর পক্ষে আরো ছিলেন কমনওয়েলথ এর আইনি উপদেষ্টা ডা. দিনুষা পন্ডিত রত্ন ও সহকারী গবেষণা কর্মকর্তা মি. সার্থক রায়।

হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি সরকারের প্রথম এই বাজেটে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রকৃত আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এই বাজেট দেশবাসীকে চরমভাবে হতাশ করেছে।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, সরকার সুন্দর কথা বলছে। তবে বাজেট নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেখানো হচ্ছে। আসলে এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এই বাজেট চানাচুরের মতো— খেতে ভালো লাগবে, কিন্তু পুষ্টিগুণ নেই।
৩ দিন আগে
প্রখ্যাত রাজনৈতিক চিন্তাবিদ ও স্বাধীনতার অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র সংস্কার ও অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।
৫ দিন আগে
বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
৫ দিন আগে