প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকা চিহ্নিত আটটি প্রশ্নের সবকটিই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির এই নেতা বলেছেন, বিরোধী দলের সদস্যরা যত বেশি প্রশ্ন করার সুযোগ পাবেন, সরকারের জবাবদিহির সংস্কৃতিও তত শক্ত হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ দিন প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত প্রথম ৩০ মিনিটে আটটি তারকা চিহ্নিত প্রশ্ন ছিল। কিন্তু সব প্রশ্নই সরকারি দলের সংসদ সদস্যদের।
বিরোধী দলের সদস্যরাও নিয়মিত প্রশ্ন জমা দেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাদের প্রশ্ন করার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এতে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়া শক্তিশালী হবে। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।
এরপর সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের জন্য আলাদা কোনো পদ্ধতি নেই। নিয়ম অনুযায়ী আগে যে প্রশ্ন জমা পড়ে, সেটিই আগে সুযোগ পায়। বিরোধী দলের সদস্যরা প্রশ্ন জমা দিতে পিছিয়ে পড়লে সেটি তাদের অসুবিধা।
তবে বিরোধী দলের সদস্যরা যাতে প্রশ্ন করার সুযোগ পান, সে বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন নুরুল ইসলাম। এরপর স্পিকার বলেন, দীর্ঘদিন ধরেই প্রশ্ন গ্রহণের ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অতীতে প্রশ্ন জমা দেওয়া নিয়ে সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
এ ছাড়া প্রশ্ন জমা দেওয়া নিয়ে ‘তুমুল প্রতিযোগিতা’ হয় উল্লেখ করে স্পিকার বিরোধী দলের সদস্যদেরও আগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি বিরোধী দলের প্রশ্ন করার সুযোগের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ করবে। ওইদিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হবে। সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা হবে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে লংমার্চটি গাজীপুর, টাঙ্গা
২১ ঘণ্টা আগে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁ-১ আসনটি শূন্য হয়েছে। এ আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর।
১ দিন আগে
সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাউন্সিলররা ভোট দেন। পরে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২ দিন আগে