ঢাবি প্রতিনিধি

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সাদিক-ফরহাদ তথা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ কারচুপির অভিযোগ পেয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাবির সহকারী প্রক্টর একে এম নুরে আলম।
এর আগে ডাকসুর ক্যারিয়ারবিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন, একজন ভোটারের ব্যালটে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েম ও ফরহাদের নামের পাশে টিক চিহ্ন দেওয়া ছিল।
ডাকসু নির্বাচনের টিএসসি ভোটকেন্দ্রে ঘটেছে এ ঘটনা। এ ভোটকেন্দ্রে রোকেয়া হলের ভোটাররা ভোট দিচ্ছেন।
সহকারী প্রক্টর একে এম নুরে আলম বলেন, দুজন প্রার্থীর নামে টিক দেওয়া ব্যালট পেয়েছেন বলে এক শিক্ষার্থী অভিযোগ করেছিল। তাকে পরে আরেকটি ব্যালট পেপার দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিক বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার এই নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের অভিযোগ তুলেছেন।
বাকেরের দাবি, অমর একুশে হলের ভোটারদের ব্যালট বাক্স আগে থেকেই ভর্তি ছিল।
এদিকে ভোটের পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু। তিনি বলেন, ভোট কারচুপির গুরুতর অভিযোগ (সিরিয়াস অ্যালিগেশন) পেয়েছি। করণীয় ঠিক করতে দ্রুত বৈঠকে বসছি আমরা। এরপরই পরবর্তী সিদ্ধান্ত জানাব।

টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
২ দিন আগে
এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।
৪ দিন আগে
বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।
৪ দিন আগে