প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পর্কিত মূল সমস্যা দুর্নীতি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘এনবিআর বিলুপ্তি করা এটি একটি কসমেটিক সংস্কার।’ বুধবার (১৪ মে) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশ্বব্যাংক এবং আইএমএফ বাংলাদেশের অর্থনীতির অনানুষ্ঠানিক প্রকৃতি সব সময় ঠিক বুঝতে পারে না বলেও মন্তব্য করেন ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, ‘এর ফলে তাদের টেক্সট বুক প্রেসক্রিপশনগুলোর তাত্ত্বিক শক্ত ভিত্তি থাকলেও এগুলো আমাদের আর্থিক ব্যবস্থার মূল সমস্যার কোনো বাস্তব সমাধান প্রদান করতে পারবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘এনবিআর সম্পর্কিত আমাদের মূল সমস্যা হলো দুর্নীতি। সে ক্ষেত্রে কেবল সাইন বোর্ডের পরিবর্তন অথবা রিব্র্যান্ডিং দেশের গুরুতর অসুস্থকর অবকাঠামোতে কোনো বাস্তব পরিবর্তন আনবে না। এমনকি এনবিআরের সংশ্লিষ্ট কর্মীদের কাছে অর্থ উপদেষ্টা নিজেই আশ্বাস দিয়েছেন, তারা এই পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবে না। যদি এটাই সত্যি হয়, তাহলে পুনর্গঠনের এই ঢাক-ঢোল বাজানো কেবল একটি নিরর্থক উদ্যোগ ছাড়া আর কিছুই নয়।’
ড. আবদুল মঈন খান বলেন, ‘আমাদের কর ব্যবস্থার একটি সম্পূর্ণ সংস্কার করা আসলেই প্রয়োজন।’ যেখানে বিদ্যমান এই ব্যবস্থা যতটা কর রাজস্ব সংগ্রহ করছে, তার চেয়ে অনেক বেশি কর রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করছে বলেও শক্ত অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন ড. আবদুল মঈন খান।

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২ দিন আগে
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ
২ দিন আগে
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
৩ দিন আগে
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।
৩ দিন আগে