হাসনাতের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস ভাইরাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দলটির আরেক মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি।

ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’

পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে ৬৫টি হাজার রিঅ্যাকশন, ৬ হাজার কমেন্টস ও প্রায় আড়াই হাজার শেয়ার হয়েছে।

এর আগে ইফতারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ২ শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শনিবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে পোস্ট দেন তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’

ইফতারের পর হাসনাতের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

পোস্টটি দেওয়ার পর (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ২ লাখ ৯৪ হাজার রিয়েকশন, ৩১ হাজার কমেন্ট ও প্রায় সাড়ে ৮ হাজার শেয়ার হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন

এতে নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন চারজন। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আর সহকারী সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন

১ দিন আগে

জামায়াতের সঙ্গে জোট নিয়ে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে : হান্নান মাসুদ

আমি বলেছিলাম, ‘আমাদের প্রত্যাশা ছিল আমরা এককভাবে ৩০০ আসনে ইলেকশন করব, সেখান থেকে ৩০০ আসনে ইলেকশন করে আমরা যদি ৬টা আসন পাইতাম সেটা আরো বেশি সম্মানজনক মনে হইতো। কিন্তু আসলে আমরা সেরকম পরিবেশ তৈরি করতে পারি নাই।’

১ দিন আগে

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

এ সময় রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তার সঙ্গে অংশগ্রহণ করবেন।

১ দিন আগে

সরকারি দল জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ

নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা (এনসিপি) শপথ নিয়েছি। কিন্তু শপথ গ্রহণের প্রথম দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল (বিএনপি) শপথগ্রহণ না করে বাংলাদেশের জনগণের সঙ্গে, সংস্কারের পক্ষের মানুষদের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে।

২ দিন আগে