ট্রাম্পের কাছে ক্ষমা চাইব না: জেলেনস্কি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৭: ৪৭

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হওয়া উত্তপ্ত বাকবিতণ্ডার জন্য ক্ষমা চাইবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ফক্স নিউজের উপস্থাপকের সঙ্গে এক সাক্ষাতকারে অংশ নেন জেলেনস্কি। সেখানে ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার জড়ানোর ঘটনায় ক্ষমা চাওয়া উচিত নয় কিনা জানতে চাইলে- তিনি তা প্রত্যাখ্যান করেন। জেলেনস্কি বলেন, ‘প্রেসিডেন্টকে আমি সম্মান করি এবং আমি মার্কিন জনগণকেও সম্মান করি। আমি মনে করি আমরা খুবই খোলা মনের এবং সৎ। তবে আমি এটা নিশ্চিত নই যে আমাদের মাঝে খারাপ কিছু হয়েছে।’

ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক কি পুনরুদ্ধার করা সম্ভব?—এই প্রশ্নের উত্তরে জেলেনস্কি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মার্কিন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব। তিনি বলেন, এই সম্পর্ক শুধু দুই প্রেসিডেন্টের মধ্য সীমাবদ্ধ নয়। আমাদের জনগণের মাঝেও ঐতিহাসিক এবং শক্তিশালী সম্পর্ক রয়েছে।

সূত্র: সিএনবিসি

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

১৬ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

১ দিন আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১ দিন আগে

গাজার ধ্বংসস্তূপ ফুঁড়ে বের হচ্ছে মরদেহ: ২ ভবনে মিলল ২১ জনের দেহাবশেষ

এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।

১ দিন আগে